জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-2)

উদ্ভিদের সালোকসংশ্লেষের স্থান:-

১. মূল - গুলঞ্চ, অর্কিড

২. কান্ড - লাউ ফনীমনসা

৩. পাতা - সবুজ পাতা

৪. বৃতি - ফুলের সবুজ বৃতি

৫. দল - আতা, কাঁঠালিচাঁপার সবুজ দল 

৬. ত্বক - কাঁচা ফলের ত্বক ।



* সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ - পাতা

* সালোকসংশ্লেষের প্রধান স্থান - মেসোফিল কলা

* সালোকসংশ্লেষকারী অঙ্গাণু - ক্লোরোপ্লাস্ট

* সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়ার ঘটনাস্থল - ক্লোরোপ্লাস্টের গ্রানা ।

* সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার ঘটনাস্থল - ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা ।

* সালোকসংশ্লেষকারী রঞ্জক - ক্লোরোফিল ।

* সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী - ইউগ্লিনা, ক্রাইস্যামিবা ।

* সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ  - ছত্রাক, স্বর্ণলতা ।

* সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া - রোডোস্পাইরিলাম , রোডোসিউডোমোনাস ।